HomeJob Boardজাপানে ক্যারিয়ার গড়ুন: SKOESL -এর জাপানি ভাষা ও স্কিল ট্রেনিং নির্দেশিকা

জাপানে ক্যারিয়ার গড়ুন: SKOESL -এর জাপানি ভাষা ও স্কিল ট্রেনিং নির্দেশিকা

Date:

সেনা কল্যাণ সংস্থার অধীনে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ‘সেনা কল্যাণ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড’ (SKOESL – রিক্রুটিং লাইসেন্স RL 1453) একটি কল্যাণমুখী ও নির্ভরযোগ্য জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান। সঠিক, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় দক্ষ বাংলাদেশি কর্মীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

জাপান সরকারের স্পেসিফায়েড স্কিলড ওয়ার্কার (SSW) এবং ESDP ফ্রেমওয়ার্কের মানদণ্ড অনুযায়ী জাপানি নিয়োগকর্তাদের চাহিদা পূরণে SKOESL পরিচালনা করছে মানসম্মত ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা প্রশিক্ষণ কোর্স। জাপানে সফল মানিয়ে নেয়ার সুবিধার্থে প্রতিটি কোর্সেই জাপানি ভাষার পাশাপাশি জাপানের কর্মসংস্কৃতি ও শিষ্টাচার অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সসমূহ


প্রতিটি ভাষা কোর্স প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত পরিচালিত হয়। ভাষা শেখার সাথে সাথে SSW ও ESDP স্ট্যান্ডার্ড অনুযায়ী জাপানি কালচার শিখানো হয়।

১. JFT Basic (A1 / A2 লেভেল)

  • মেয়াদকাল: ৪ থেকে ৫ মাস
  • কোর্স ফি: ২৫,০০০ টাকা
  • বইয়ের মূল্য: ১,০০০ টাকা
  • ক্লাসের সময়: সকাল ৯:০০ টা – বিকেল ৫:০০ টা

২. JLPT (N5 + N4 সম্মিলিত)

  • মেয়াদকাল: ৫ থেকে ৬ মাস
  • কোর্স ফি: ২৫,০০০ টাকা
  • বইয়ের মূল্য: ১,০০০ টাকা
  • ক্লাসের সময়: সকাল ৯:০০ টা – বিকেল ৫:০০ টা

৩. JLPT (N3 এডভান্সড লেভেল)

  • মেয়াদকাল: ৩ মাস
  • কোর্স ফি: ১৫,০০০ টাকা
  • বইয়ের মূল্য: ১,০০০ টাকা
  • ক্লাসের সময়: সকাল ৯:০০ টা – বিকেল ৫:০০ টা

SSW খাতের স্কিল টেস্ট প্রস্তুতিমূলক কোর্সসমূহ


SKOESL বর্তমানে জাপানের ৪টি নির্ধারিত খাতে কর্মী প্রস্তুতকরণ ও প্রশিক্ষণের কাজ পরিচালনা করছে:

১. চিকেন কাটিং ও প্যাকেজিং (ফুড প্রসেসিং)

  • প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী প্রার্থীদের জন্য।
  • স্কিল টেস্ট: বর্তমানে বাংলাদেশে আলাদা স্কিল টেস্ট দেয়ার প্রয়োজন নেই।

২. কেয়ারগিভার (বয়স্ক ও রোগী পরিচর্যা)

  • প্রার্থীর ধরন: পুরুষ ও নারী উভয় প্রার্থী।
  • স্কিল টেস্ট: স্কিল টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
  • প্রশিক্ষণ সময়কাল: ২ মাস
  • কোর্স ফি: ১৫,০০০ টাকা
  • বইয়ের মূল্য: ৫০০ টাকা
  • ক্লাসের সময়: সকাল ৯:০০ টা – বিকেল ৫:০০ টা

৩. কনস্ট্রাকশন (সিভিল ও বিল্ডিং নির্মাণ)

  • প্রশিক্ষণ সময়কাল: ২ মাস
  • কোর্স ফি: ১৫,০০০ টাকা
  • বইয়ের মূল্য: ৫০০ টাকা
  • ক্লাসের সময়: সকাল ৯:০০ টা – বিকেল ৫:০০ টা

৪. ড্রাইভার (হেভি ভেহিক্যাল)

  • প্রশিক্ষণ সময়কাল: ২ মাস
  • কোর্স ফি: ১৫,০০০ টাকা
  • বইয়ের মূল্য: ৫০০ টাকা
  • ক্লাসের সময়: সকাল ৯:০০ টা – বিকেল ৫:০০ টা

আবাসন ও হোস্টেল সুবিধা


প্রশিক্ষণার্থীদের সুশৃঙ্খল পরিবেশ ও থাকা-খাওয়ার সুবিধার্থে আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে:

  • মাসিক খরচ: প্রতি মাসে জনপ্রতি ৮,০০০ টাকা (থাকা এবং তিন বেলা খাবার অন্তর্ভুক্ত)।
  • রুম বিন্যাস: প্রতি রুমে ২ থেকে ৩ জন প্রার্থীর থাকার সুব্যবস্থা।

ভর্তি ও ফি সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্তাবলী


  • ভর্তির নিয়ম: প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়নকালে সম্পূর্ণ কোর্স ফি একসাথে জমা প্রদান করতে হবে।
  • পরীক্ষার ফি সংক্রান্ত নোট: অফিশিয়াল JFT Basic / JLPT ভাষা পরীক্ষা এবং জাপান সরকার অনুমোদিত টেস্ট সেন্টারের স্কিল টেস্ট ফি (Skill Test Fees) এই কোর্স ফি-এর অন্তর্ভুক্ত নয়। পরীক্ষার ফি রেজিস্ট্রেশনের সময় পরীক্ষার্থীকে আলাদাভাবে পরিশোধ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র


আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবে:

  • আপডেটেড সিভি (CV) ।
  • পাসপোর্টের কপি ।
  • ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) ।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে) ।

যোগাযোগের ঠিকানা


আগ্রহী প্রার্থীদের বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিচে উল্লেখিত ঠিকানায় দ্রুত যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (SKOESL) (আর.এল-১৪৫৩) (সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান)

ঠিকানা: এসকে‌এস টাওয়ার (লিফট-১৫, ৫ম তলা), ৭, ভিআইপি রোড, মহাখালী, ঢাকা

মোবাইল: +8801769056374

ইমেইল: info@skoesl.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Book a 1-on-1
Call Session

Let’s sit down and talk about your future. In this private session, we listen to your story and your goals. We’ll give you honest, caring advice to make sure you pick the right job and stay safe abroad. It's Totally Free

Latest Post:

জাপানে চিকেন কাটিং ও প্যাকেজিং (শুধুমাত্র নারীদের জন্য)

জাপান বিশ্বের অন্যতম উন্নত এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ।...

সৌদি আরবের বিখ্যাত কফি শপগুলোতে বারিস্তা নিয়োগ বিজ্ঞপ্তি

সেনা কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি...

সৌদি আরবের বিখ্যাত ‘আল বাইক’ রেস্টুরেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি

সেনা কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি...