HomeJob Boardসৌদি আরবের বিখ্যাত কফি শপগুলোতে বারিস্তা নিয়োগ বিজ্ঞপ্তি

সৌদি আরবের বিখ্যাত কফি শপগুলোতে বারিস্তা নিয়োগ বিজ্ঞপ্তি

Date:

সেনা কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (SKOESL) [আর.এল-১৪৫৩]-এর মাধ্যমে সৌদি আরবের বিখ্যাত কফি শপ চেইন ‘Barn’s’ (বার্নস), ‘Kyan Coffee’ (কায়ান কফি), ‘Bon Cafe’ (বন ক্যাফে) এবং ‘The Coffee Address’ (দ্য কফি অ্যাড্রেস)-এ জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে ।

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

পদের নাম ও বেতন বিবরণ

  • পদের নাম: কফি বারিস্তা (Coffee Barista) ।
  • মাসিক বেতন: ১,৫০০ – ১,৮০০ সৌদি রিয়াল ।
  • খাবার: নিজ দায়িত্বে ।
  • বাসস্থান: কোম্পানি বহন করবে ।
  • অতিরিক্ত সুবিধা: সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে ।

কাজের শর্তাবলী

  • ডিউটি: ১০ – ১২ ঘণ্টা ।
  • সাপ্তাহিক ছুটি: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী হবে (কিছু প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি প্রদান করে) ।
  • শিফট: রেস্টুরেন্টের শিডিউল অনুযায়ী ।
  • কাজের স্থান: সৌদি আরব ।

বিশেষ প্রশিক্ষণ ও কর্মস্থলে যোগদান (Training & Placement)

বাছাইকৃত প্রার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য ১ মাসের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • প্রশিক্ষণের বিষয়: বেসিক কমিউনিকেশন এবং রেস্টুরেন্ট কালচার (Restaurant Culture), মেনু ও অর্ডার নেওয়া, গেস্ট গ্রিটিং (Guest Greetings) এবং বেসিক আরবি ও ইংরেজি ভাষা।
  • কর্মস্থলে যোগদান: ১ মাসের এই প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করার পরপরই প্রার্থীদের তাদের জন্য নির্ধারিত রেস্টুরেন্ট বা ব্রাঞ্চে (Designated Restaurant) যোগদান করানো হবে এবং তারা মূল কাজে নিযুক্ত হবেন।

কাজের দায়িত্বসমূহ

  • গ্রাহকের অর্ডার অনুযায়ী কফি, চা ও অন্যান্য পানীয় প্রস্তুত করা ।
  • এসপ্রেসো মেশিন, কফি গ্রাইন্ডার ও অন্যান্য যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার করা ।
  • কফির মান ও স্বাদ বজায় রাখা এবং প্রেজেন্টেশন নিশ্চিত করা ।
  • গ্রাহকদের সাথে ভদ্র ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং মেনু সম্পর্কে তথ্য দেওয়া ।
  • কাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ।
  • কাঁচামাল ও উপকরণের স্টক পর্যবেক্ষণ করা ।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

  • ভাষা দক্ষতা: অবশ্যই ইংরেজি ভাষায় যোগাযোগে সক্ষম হতে হবে (লিখতে ও পড়তে জানতে হবে) ।
  • বয়স: ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে ।
  • শারীরিক যোগ্যতা: স্মার্ট ও সুদর্শন হতে হবে এবং ক্লিন সেভ থাকতে হবে ।
  • উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে ।
  • পরিচ্ছন্নতা: অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে ।

বিশেষ নির্দেশনা (রিডিং টেস্ট)

ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজিতে একটি অনুচ্ছেদ পাঠ করে শোনাতে হবে। মেন্যু এবং খাবার সম্পর্কিত এই অনুচ্ছেদটি স্পষ্টভাবে পড়ার যোগ্যতা থাকা বাধ্যতামূলক ।

প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবে:

  • আপডেটেড সিভি (CV) ।
  • পাসপোর্টের কপি ।
  • ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) ।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে) ।

যোগাযোগের ঠিকানা

আগ্রহী প্রার্থীদের বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিচে উল্লেখিত ঠিকানায় দ্রুত যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (SKOESL) (আর.এল-১৪৫৩) (সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান)

ঠিকানা: এসকেএস টাওয়ার (লেভেল-৫), ৭ম ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।

মোবাইল: +8801769056374 +8801769056377

বিদ্র: আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সঠিক ও দক্ষ জনবল পাঠানোই আমাদের লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Book a 1-on-1
Call Session

Let’s sit down and talk about your future. In this private session, we listen to your story and your goals. We’ll give you honest, caring advice to make sure you pick the right job and stay safe abroad. It's Totally Free

Latest Post:

সৌদি আরবের বিখ্যাত ‘আল বাইক’ রেস্টুরেন্টে নিয়োগ বিজ্ঞপ্তি

সেনা কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি...

সৌদি আরবের হিজাম গ্রুপে ট্রেইলার ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি

সেনা কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি...

SKOESL Visits Yume International to Boost Japan Manpower Ties

In a significant move to accelerate skilled migration from...