সেনা কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (SKOESL) [আর.এল-১৪৫৩]-এর মাধ্যমে সৌদি আরবের বিখ্যাত ফাস্ট ফুড চেইন ‘আল বাইক’ (Al Baik)-এ জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের ভিসা ইস্যুকারী কোম্পানি ‘সাফওয়া আল খলিজ’ (Safwa Al Khaleej)।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
পদের নাম ও বেতন বিবরণ
- পদের নাম: রেস্টুরেন্ট ক্রু / ফাস্ট ফুড ক্রু (Restaurant Crew / Fast Food Crew)।
- বেতন: মাসিক ১,০০০ সৌদি রিয়াল (SAR)।
- অতিরিক্ত সুবিধা: মাসিক ২০০ সৌদি রিয়াল সমমূল্যের আল বাইক ভাউচার প্রদান করা হবে। অন্যান্য সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী।
কাজের শর্তাবলী
- ডিউটি: দৈনিক ৯ ঘণ্টা + ১ ঘণ্টা বিরতি (মোট ১০ ঘণ্টা)।
- শিফট: রেস্টুরেন্টের শিডিউল অনুযায়ী।
- কাজের স্থান: সৌদি আরব।
কাজের দায়িত্বসমূহ
- গ্রাহকদের অর্ডার নেওয়া এবং ভদ্রভাবে খাবার পরিবেশন করা।
- পার্সেল (Takeaway) এবং কম্বো মিল প্রস্তুত করা।
- পরিচ্ছন্নতা ও হাইজিন বজায় রাখা।
- কিচেন এবং কাউন্টার অপারেশনে সহায়তা করা।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
- বয়স: ৩০ বছরের নিচে হতে হবে।
- শারীরিক যোগ্যতা: শারীরিকভাবে ফিট এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
- ভাষা দক্ষতা: ইংরেজিতে বেসিক কমিউনিকেশন বা কথা বলার দক্ষতা থাকতে হবে।
- রিডিং স্কিল (Reading Level B1): প্রার্থীদের ইংরেজি পড়ার দক্ষতা অবশ্যই B1 লেভেলের হতে হবে। মেন্যুর শব্দ (যেমন: Broasted, Crispy, Spicy, Garlic, Sauce ইত্যাদি) পড়ার ও বোঝার ক্ষমতা থাকতে হবে।
বিশেষ নির্দেশনা (রিডিং টেস্ট)
ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজিতে একটি অনুচ্ছেদ পাঠ করে শোনাতে হবে। আল বাইকের মেন্যু এবং খাবার সম্পর্কিত এই অনুচ্ছেদটি স্পষ্টভাবে পড়ার যোগ্যতা থাকা বাধ্যতামূলক।
প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্র সাথে রাখতে হবে:
- আপডেটেড সিভি (CV)।
- পাসপোর্টের কপি।
- ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
- শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)।
যোগাযোগের ঠিকানা
আগ্রহী প্রার্থীদের বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিচে উল্লেখিত ঠিকানায় দ্রুত যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।
সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (SKOESL) (আর.এল-১৪৫৩) (সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান)
ঠিকানা: এসকেএস টাওয়ার (লেভেল-৫), ৭ম ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।
মোবাইল: +8801769056377
বিদ্র: আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সঠিক ও দক্ষ জনবল পাঠানোই আমাদের লক্ষ্য।