সেনা কল্যাণ সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (SKOESL) [আর.এল-১৪৫৩]-এর মাধ্যমে কাতারের একটি স্বনামধন্য ডাইরেক্ট কোম্পানির অয়েল ও গ্যাস প্রজেক্টে জরুরি ভিত্তিতে দক্ষ জনবল নিয়োগ করা হবে।
চূড়ান্ত বা ডেলিগেট ইন্টারভিউয়ের পূর্বে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য SKOESL-এর অফিসে জরুরি ভিত্তিতে প্রাক-বাছাই (Pre-selection) চলছে।
অয়েল ও গ্যাস প্রজেক্টে অভিজ্ঞ প্রার্থীদের আজকের মধ্যেই বা আগামীকাল (৫ জানুয়ারি) সকালের মধ্যে আমাদের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
পদের নাম ও বেতন বিবরণ
- পদের নাম: পাইপ ফিটার (Pipe Fitter)
- বেতন: মোট ২১০০ কাতারি রিয়াল। (মূল বেতন ১৮০০ রিয়াল + খাবার ভাতা ৩০০ রিয়াল)।
- অতিরিক্ত সুবিধা: ওভারটাইম (যদি থাকে)।
কাজের শর্তাবলী
- ডিউটি: দৈনিক ৮ ঘণ্টা (সপ্তাহে ৬ দিন)।
- চুক্তির মেয়াদ: ২ বছর (নবায়নযোগ্য)।
- বাসস্থান ও চিকিৎসা: কোম্পানি বহন করবে (ফ্রি)।
- অন্যান্য সুবিধা: কাতার শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
- পাইপ ফিটার হিসেবে অয়েল ও গ্যাস (Oil & Gas) প্রজেক্টে কাজ করার ন্যূনতম ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- বিদেশ ফেরত অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা অবশ্যই ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- প্রার্থীর অবশ্যই আপডেটেড বায়োডাটা (Resume) এবং অভিজ্ঞতার সনদ সাথে রাখতে হবে।
বিশেষ নির্দেশনা (প্রি-সিলেকশন)
মূল বা ডেলিগেট ইন্টারভিউ আগামী ০৫ জানুয়ারি ২০২৬ (সোমবার) তারিখে অনুষ্ঠিত হবে। তবে উক্ত ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই এর পূর্বে SKOESL অফিস থেকে প্রি-সিলেকশন সম্পন্ন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: যে সকল প্রার্থীগণ ভিসা প্রিন্ট হওয়ার ১৫ দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন।
যোগাযোগ ও ইন্টারভিউ-এর স্থান
আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, পাসপোর্ট এবং অভিজ্ঞতার সনদসহ নিচে উল্লেখিত ঠিকানায় দ্রুত উপস্থিত হওয়ার জন্য বলা যাচ্ছে।
সেনা কল্যাণ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (SKOESL) (আর.এল-১৪৫৩) (সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান)
ঠিকানা: এসকেএস টাওয়ার (লেভেল-৫), ৭ম ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।
মোবাইল: +8801769056374, +8801769056377
বিদ্র: আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সঠিক ও দক্ষ জনবল পাঠানোই আমাদের লক্ষ্য।